হোয়াইক্যংয়ে ভোটারদের দ্বারে দ্বারে ক্রীড়াবিদ জুবায়ের: ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে দোয়া ও সমর্থন কামনা
বিশেষ প্রতিনিধি:
আসন্ন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৫ নম্বর ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সেবা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন তাঁতী দলের সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ ও তরুণ সমাজসেবক মোহাম্মদ জুবায়ের। তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের নিকট দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকা মোহাম্মদ জুবায়ের স্থানীয় তরুণ সমাজ ও সাধারণ মানুষের কাছে একজন পরিচিত এবং গ্রহণযোগ্য মুখ। তাঁতী দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এলাকার শিক্ষা, ক্রীড়া এবং যেকোনা সামাজিক সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।
![]() |
| ফাইল ছবি |
নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মোহাম্মদ জুবায়ের বলেন, "আমি কোনো ব্যক্তিস্বার্থ বা পদের লোভে নির্বাচনে আসিনি। ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের অবহেলিত মানুষের মৌলিক অধিকার রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যেই আমার এই পথচলা। অবহেলিত এই ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।"
তিনি আরও বলেন, "এলাকার মুরব্বি, যুবসমাজ ও সাধারণ ভোটারদের উৎসাহ ও ভালোবাসায় অনুপ্রাণিত হয়েই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যদি তাদের মূল্যবান ভোট ও সমর্থন দিয়ে আমাকে সেবার সুযোগ দেন, তবে আমি সারাজীবন জনগণের সুখ-দুঃখে পাশে থাকব।"
এলাকাবাসীর মতে, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ক্রীড়াবিদ মোহাম্মদ জুবায়ের নির্বাচনে প্রার্থী হওয়ায় ওয়ার্ড জুড়ে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণদের মাঝে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার বাস্তবায়নে মোহাম্মদ জুবায়ের এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।

0 Comments