Hot Posts

6/recent/ticker-posts

টেকনাফ উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের অর্থ সম্পাদক হলেন নুরুল আমিন

 টেকনাফ উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের অর্থ সম্পাদক হলেন নুরুল আমিন

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাডজেল কেয়ার একাডেমির প্রধান শিক্ষক নুরুল আমিন।

সম্প্রতি সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি জানাজানি হলে শিক্ষক ও সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়। নুরুল আমিন দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে এ্যাডজেল কেয়ার একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

টেকনাফ উপজেলার কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে সংশ্লিষ্ট সংগঠনটি। সংগঠনের অর্থ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর নুরুল আমিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নতুন দায়িত্ব প্রসঙ্গে নুরুল আমিন শিক্ষা ও শিশুদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শিক্ষার মানোন্নয়ন, শিশুদের উপযোগী শিক্ষা পরিবেশ তৈরি এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনটি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

0 Comments