Hot Posts

6/recent/ticker-posts

টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের ইউপি সদস্য রশিদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

 হোয়াইক্যংয়ের জনপ্রিয় ইউপি সদস্য রশিদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য মরহুম রশিদ আহমদ মেম্বারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।

২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করেন রশিদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।



পরিবার ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রশিদ আহমদ দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার কারণে তিনি এলাকায় পরিচিত ছিলেন।

তার রাজনৈতিক ও সামাজিক জীবনে সততা এবং মানবিকতার বিষয়টি স্থানীয়দের স্মৃতিতে রয়েছে। তার মৃত্যুতে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শূন্যতার সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।

মরহুম রশিদ আহমদ মেম্বারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও স্বজনরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তারা আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে মরহুমের জন্য দোয়া চেয়েছেন।

আল্লাহ তাআলা মরহুম রশিদ আহমদ মেম্বারকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Post a Comment

0 Comments